দক্ষিণ পূর্ব

ছাত্রদলের বিরুদ্ধে টেন্ডাবাজির অভিযোগ এনে চবি শিবিরের বিক্ষোভ মিছিল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৫:৫০ বিকাল
পঠিত : ২৯
ছাত্রদলের বিরুদ্ধে টেন্ডাবাজির অভিযোগ এনে চবি শিবিরের বিক্ষোভ মিছিল

ছবি

চবি প্রতিনিধি 

টেন্ডারবাজি এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগ এনে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলাওল হল ঘুরে ফের জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

এসময় "চান্দাবাজদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, চান্দা তুলে গড়ছে দল, নাম দিছে তার ছাত্রদল" এধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, চবি শিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞাসহ চবি শিবিরের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে চবি শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, "৫ই আগষ্টের পর একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ থাকার কথা থাকলেও, বিএনপি সরকার গঠন করার পর প্রত্যেকটি ক্যাম্পাসে দলীয়করণ করা হয়েছে।''

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়ে ভিসির কাছে চাকসু বারবার যাওয়ার পরও কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না সেটার কারন ছাত্রদলের সেক্রেটারি নিজেই আমাদের কাছে উপস্থাপন করেছে।" 

তিনি আরও বলেন, "চবি প্রশাসন যদি ছাত্রদলের কাছে অসহায় হয়ে থাকে তাহলে ২৮ হাজার শিক্ষার্থীর কাছে তা প্রকাশ করুক।"

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, "২৪ পরবর্তী ক্যাম্পাসে ছাত্রদলের চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে আমরা প্রশ্রয় দেব না।"

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।