দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলিবর্ষণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৭:১৫ বিকাল
পঠিত : ৩৪
জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলিবর্ষণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলির মুখে পড়েছে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন—রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) ও সাব্বির (৩২)। পুলিশের দাবি, তারা স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর থেকে সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার চারজনই ইয়াছিন বাহিনীর সদস্য। ওই এলাকায় অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে পাঠানো হবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।