জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কর্ণফুলী উপজেলা চত্বর থেকে র্যালিটি বের করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নেছার চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি দিবসের চেতনাকে ধারণ করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
র্যালিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।