জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। সংগঠনটির ১০৩ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দেশের পরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব এবং আরমানুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে কমিটির নাম ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম। পরে কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
কমিটির এক নম্বর উপদেষ্টা করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে একটি স্বাধীন সংগঠন হিসেবে উল্লেখ করেন। এটি কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে না বলেও জানান তাঁরা।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে পাঁচজন উপদেষ্টা ছাড়াও পাঁচজন যুগ্ম আহ্বায়ক, সাতজন যুগ্ম সদস্যসচিব, ৩৬ জন সংগঠক ও ৪৭ জন সদস্য রয়েছেন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান জাভেদ, এম রফিকুল ইসলাম, মো. জহির রায়হান, খালেক শিকদার ও মো. আব্দুল মোনায়েম।
যুগ্ম সদস্যসচিব হয়েছেন মাহমুদুল হাসান রাকিব, আবু বক্কর সিদ্দিক সুমন, আব্দুল্লাহ আল মামুন, সাদিয়া ফাইরোজ, মো. রাকিব হোসেন, মো. নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া।
সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব জাবেদ মুন্না, মো. মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. আরাফাত জোয়াদ্দার, মাঈনউদ্দিন মো. সাকিব, মোহাম্মদ শাহারিয়ার খান, রুমি আক্তার মুন্নি, তাহিরুম লুফা এমেরা, মো. শাহাব উদ্দিন বাবলু, ইমরান হোসেন (ইমন), মো. তালহা জোবাইর, আদিফুর রহমান, মো. হাসান (নুরজামা), সালেহ আহমেদ শাকিল, শফিকুল ইসলাম রানা খান, মো. আল ইমরান, আল ইমন হোসেন আহমেদ, মো. আশিকুজ্জামান, সৈয়দ মোর্শেদ আনোয়ার, মো. মেহেদী হাসান, মো. সাবরিন আবিদ, মো. সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল জাবেদ, আবু নাইম, মো. সাকিব মিয়াজি, মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চোধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল ও আকিবুল হাসান ভূঁইয়া।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি, আমজাদ হোসেন, মো. গোলাম সারোয়ার, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম, মো. জাহিদুল সর্দার জনি, আসাদুল্লাহ নোমান, কিবরিয়া সরোয়ার, এ কে এম জিয়া উদ্দীন রনি, মাহফুজুল ইসলাম ভূঁইয়া (হৃদয়), এনায়েত হোসেন, শরিফুল বারি লিমন, সাজেদুল হক হৃদয়, মাশেক আহমেদ, মো. নাজমুল হক, মো. ফয়সাল, বশির আহম্মেদ অপু, মোহাম্মদ সেকান্দর আলী, আব্দুল্লাহ আল মারুফ, সফির উদ্দিন, তানভীর মো. মিফতাহুল হক, মো. সুমন হোসেন, আশিকুর রহমান চৌধুরী, সিমরান হাসান সৌরভ, মো. রাইসুল ইসলাম, ইনজামুল হক, সাফাত খান, মো. রমজান শেখ, চৌধুরী মো. ফারদিন হায়াত, মো. জাহিরুল ইসলাম ফারাজি, মো. সাজেদুল ইসলাম, আব্দুল মোহাইমিন চৌধুরি, আদিবা সিদ্দিকা প্রিয়তি, মো. আরিফ হোসেন, ওমর ফারুক, কামরান আহমেদ, মো. আব্দুল মুহিত, ফারহান তাশরীফ (সিয়াম), খাইরু নেছা পান্না, মো. আব্দুল্লাহ জোবায়ের, রফিকুল ইসলাম সুজন, এম এইচ তানভীর, আলিফ মোহাম্মদ ও আহমেদ ভূঁইয়া।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।