দক্ষিণ পূর্ব

সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ০৪:৪০ সকাল
পঠিত : ৩৭
সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী

ছবি

Degchibarictg

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় ওই নারী প্রসবজনিত জটিলতায় পড়েন। এ অবস্থায় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

পরে সেনাবাহিনীর একটি টহল দল তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হয়। পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।

পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তায় মা ও নবজাতক নিরাপদে হাসপাতালে পৌঁছানোয় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।