দক্ষিণ পূর্ব

জিডিপির হিসাবে গরমিল পেয়েছে কমিটি, শিগগির প্রকাশ হবে প্রতিবেদন: অর্থমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ০১:০৩ দুপুর
পঠিত : ৩৬
জিডিপির হিসাবে গরমিল পেয়েছে কমিটি, শিগগির প্রকাশ হবে প্রতিবেদন: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

Degchibarictg

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফরেনসিক অডিটের মাধ্যমে এ-সংক্রান্ত কমিটি এসব অসংগতি চিহ্নিত করেছে বলে জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে এ বিষয়ে প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না। এটি নিজের সঙ্গে প্রতারণা করার মতো।

তিনি বলেন, অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্য ফরেনসিক অডিট করা হয়েছে, কাউকে লক্ষ্যবস্তু করার জন্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে। এর মাধ্যমে সংশোধনের সুযোগ তৈরি হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির জনবল সংকটের বিষয়টিও সরকার বিবেচনা করছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।