প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এই কূটনীতিক। কর্মজীবনে তিনি দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসছেন আসাদ আলম সিয়াম। তিনি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।