শিশুদের সঙ্গে হাসি-আড্ডা ও আন্তরিক কথোপকথনে কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে কোমলমতি শিশুদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে এ আলাপচারিতা হয়।কথোপকথনের একপর্যায়ে প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান, তাদের ফুটবল আছে কি না। শিশুরা জানায়, তাদের চার-পাঁচটি ফুটবল রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তাঁর গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই।পরে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’শুধু ফুটবল নয়, শিশুদের কাছে ক্রিকেট খেলার সরঞ্জাম ও বাস্কেটবল সম্পর্কেও জানতে চান তিনি। শিশুরা জানায়, সেখানে ক্রিকেট খেলার কোনো পিচ নেই, তবে বাস্কেটবল রয়েছে।শিশুদের খেলাধুলার আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী ফুটবল, বাস্কেটবল ও টেবিল টেনিসসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।আলাপচারিতার শেষে শিশুদের ভালো থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিদায় নেওয়ার আগে তাদের সঙ্গে হাত মেলান এবং সালাম বিনিময় করেন তিনি।প্রধানমন্ত্রীর এমন আন্তরিক কথোপকথনে শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। আগামী শুক্রবার আবারও শিশুদের সঙ্গে দেখা করে ফুটবল উপহার দেওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।