দক্ষিণ পূর্ব

শ্রমিক আন্দোলনকে ঘিরে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: রিজভী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ১২:৩৬ দুপুর
পঠিত : ৩৬
শ্রমিক আন্দোলনকে ঘিরে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: রিজভী

ছবি

Degchibarictg

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা ছড়িয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে কেউ লাভবান হতে পারবে না।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, দেশে একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়ানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে তাদের গোপন সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। তার অভিযোগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এসব অরাজকতার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। এ ছাড়া প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিও তুলে ধরেন তিনি। রিজভী জানান, শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি।

সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।