দক্ষিণ পূর্ব

টেক্সটাইল এলাকায় বৈধ কাগজ না থাকায় দুই কাভার্ড ভ্যানসহ আটক ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ ১২:৩৭ দুপুর
সর্বশেষ আপডেট : ১ মাস আগে
পঠিত : ৭০
টেক্সটাইল এলাকায় বৈধ কাগজ না থাকায় দুই কাভার্ড ভ্যানসহ আটক ২

ছবি

চট্টগ্রামের টেক্সটাইল এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় দুইটি কাভার্ড ভ্যানসহ মালামাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে নগরের  টেক্সটাইল এলাকায় রুবি গেট এলাকার বালিকার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি উত্তরের উপপরিদর্শক (এসআই) সুমন ও বায়েজিদ বোস্তামী থানার এসআই আব্দুল্লাহ আল রিয়াদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মালামালের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাভার্ড ভ্যান দুটিসহ মালামাল জব্দ করা হয়।

মালামাল বহনকারী গাড়ির চালক আবুল কাশেম (৫০) এর কাছেও মালামালের কোনো ভাউচার বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

চালক আবুল কাশেম দাবি করেন, গাড়িতে মোট ৬০ পিস মালামাল ছিল। এর মধ্যে ২০ পিস মালামাল এলাকার লোকজন নিয়ে গেছেন।

বায়েজিদ বোস্তামী থানার এসআই আব্দুল্লাহ আল রিয়াদ বলেন, মালামালগুলো কোথা থেকে এবং কীভাবে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। জব্দ করা মালামালসহ কাভার্ড ভ্যান দুটি বায়েজিদ বোস্তামী থানায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।