দক্ষিণ পূর্ব

ডাকঘরকে ব্যবহার করে নিষিদ্ধ পণ্য আমদানি , কোটি টাকার ক্রিম-ভ্যাপ লিকুইড জব্দ

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৫:৫৮ বিকাল
পঠিত : ৪
ডাকঘরকে ব্যবহার করে নিষিদ্ধ পণ্য আমদানি ,  কোটি টাকার ক্রিম-ভ্যাপ লিকুইড জব্দ

ছবি

Degchibarictg

চট্টগ্রামে ডাক বিভাগের মাধ্যমে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে অভিযান চালিয়ে ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা এ অভিযান চালান। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন।

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রেলপথে চট্টগ্রামে এনে ডাক বিভাগের গাড়িতে করে বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। সেখানেই অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

চালানটির ২৯টি কার্টনে ছিল ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম। অন্য দুটি কার্টনে পাওয়া যায় ই-সিগারেটের ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড। সব মিলিয়ে জব্দ করা পণ্যের পরিমাণ ২১ হাজার ৩১ পিস।

কাস্টমস কর্মকর্তা শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। এ অবস্থায় ডাকঘরকে বিকল্প মাধ্যম হিসেবে ব্যবহার করে নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য আমদানি ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।