ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার আসমত আলী মোল্লা বাড়ির পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে পল্লী চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকে স্থানীয়ভাবে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।