সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমিটির পুনঃউদ্বোধন করা হয়। অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এস এম ইয়াহিয়া করিম টিপু এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোহাম্মদ আলী আজগর।
এ ছাড়া অনুষ্ঠানে শাওলিন কুংফু অ্যান্ড উশু একাডেমির সহকারী প্রশিক্ষক নুরুল আজিম, মিশকাত আহমেদ, শ্রাবন্তী বড়ুয়া ও আল আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুংফু ও উশু প্রশিক্ষণ শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলাবোধ ও আত্মরক্ষার দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন বন্ধ থাকার পর একাডেমির কার্যক্রম পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যেই একাডেমির কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি এবং কুংফু ও উশুতে শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হবে। ভবিষ্যতে প্রতিভাবান শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।