মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ছকে সম্পদের বিবরণী কমিশনে জমা না দেওয়ায় ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। পাশাপাশি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজের দখলে রাখার অভিযোগও রয়েছে।
দুদক জানায়, এসব অভিযোগে গত বছরের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করা হয়।
আদালতে দেওয়া আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে। এতে তদন্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।