দক্ষিণ পূর্ব

নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা, সদরঘাটে গ্রেপ্তার ২০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ০১:০১ দুপুর
পঠিত : ৩৩
নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা, সদরঘাটে গ্রেপ্তার ২০

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় রাতের আঁধারে পুলিশের বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্জন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (৬ নভেম্বর) ভোর পর্যন্ত সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলওয়ে কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পুলিশের মোবাইল-২৪, স্পেশাল-২৪ ও লিমা-২৪ নৈশ টিমের সদস্যরা অভিযানে অংশ নেন। রাত ১২টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান চলে।

পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ২০ জনকে। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সেখানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় ১০৩ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুর রহমান, মো. আজগর আলী, মো. রাজু, মো. জীবন (২৬), মো. আব্দুস শহিদ, রাকিবুল ইসলাম মানিক, মো. সাজ্জাদ হোসেন প্রকাশ রাহি, মো. জীবন (২৮), মো. ইউসুফ, মো. রাকিব, মো. হাসান, মো. রুবেল সাজি, মো. অলি, মো. ফাহিম ইসলাম, মো. শাহজাহান হায়দার, মো. ফাহিম, মো. রাসেল, মো. সাইফুল, মো. মনির ও মো. ইব্রাহিম।

এ ঘটনায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৩৪২২/৩২৩/৩২৪-এর মাধ্যমে ৬ নভেম্বর মামলা-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।