চট্টগ্রাম নগরের হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন প্রকাশ বাচা মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি -৭ সূত্র জানায়, হালিশহর থানায় ৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি জাকির হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন হালিশহর থানার সুন্দরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।
এসআরবি জানায়, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।