দক্ষিণ পূর্ব

নতুন কুঁড়িতে রেজিস্ট্রেশনে প্রথম ফটিকছড়ি

saiful
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৬ বিকাল
পঠিত :
নতুন কুঁড়িতে রেজিস্ট্রেশনে প্রথম ফটিকছড়ি

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনের সংখ্যায় সারা দেশে প্রথম হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা।

এ প্রতিযোগিতায় উপজেলার ২২ হাজার ৫১৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ১৯২ জন কিশোর এবং ১১ হাজার ৩২৩ জন কিশোরী।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনের সংখ্যার দিক থেকে দেশের অন্য উপজেলা ও এলাকার তুলনায় এগিয়ে রয়েছে ফটিকছড়ি।

ফটিকছড়ির ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন,  বিপুলসংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন ফটিকছড়িতে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে ভূমিকা রাখতে পারে।

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। নিবন্ধিত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।