দক্ষিণ পূর্ব

নাজিরহাট পৌরসভায় নতুন কুঁড়ি স্পোর্টসের কমিটি গঠন

saiful
saiful
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০৬:৫৬ বিকাল
পঠিত : ৫
নাজিরহাট পৌরসভায় নতুন কুঁড়ি স্পোর্টসের কমিটি গঠন
Degchibarictg
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) সফলভাবে বাস্তবায়ন এবং শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। সদস্য সচিব করা হয়েছে দৌলতপুর আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদুল আলমকে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুবনেতা ও ক্রীড়া সংগঠক মো. আবু বকর চৌধুরী মঈনু, ক্রীড়াবিদ মো. মনিরুল ইসলাম, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মো. অহিদুল আলম, ছাত্রনেতা মোহাম্মদ কোয়াইব এবং ছাত্রনেতা সাদেক হোসেন এহসান।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে পৌরসভার ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


ক্রীড়া সংগঠক মো. অহিদুল আলম বলেন, এ কমিটি শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতেও সহায়ক হবে।

অভিজ্ঞ শিক্ষক, ক্রীড়া সংগঠক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি নাজিরহাট পৌরসভায় ক্রীড়াঙ্গনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন তারা ।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।