দক্ষিণ পূর্ব

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে উদ্যোগ

নতুন কুঁড়ি স্পোর্টসের নাজিরহাট পৌরসভা কমিটি গঠন

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০৭:০৬ বিকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪৯
নতুন কুঁড়ি স্পোর্টসের নাজিরহাট পৌরসভা কমিটি গঠন
Degchibarictg

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ (সিজন–২) সফলভাবে বাস্তবায়ন এবং শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে নাজিরহাট পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। কমিটিতে দৌলতপুর আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদুল আলমকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুবনেতা ও ক্রীড়া সংগঠক মো. আবু বকর চৌধুরী মঈনু, ক্রীড়াবিদ মো. মনিরুল ইসলাম, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মো. অহিদুল আলম, ছাত্রনেতা মোহাম্মদ কোয়াইব ও সাদেক হোসেন এহসান।

জানা যায়,নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে নাজিরহাট পৌরসভার ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে কাজ করবে নবগঠিত কমিটি।

কমিটির সদস্য অহিদুল আলম বলেন, এ কর্মসূচি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি বলেন, অভিজ্ঞ শিক্ষক, ক্রীড়া সংগঠক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি নাজিরহাট পৌরসভায় ক্রীড়াঙ্গনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। নবগঠিত কমিটির সদস্যরা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ (সিজন–২) সফলভাবে বাস্তবায়ন এবং স্থানীয় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে কাজ করবেন।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।