দক্ষিণ পূর্ব

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০৯:২৩ সকাল
পঠিত : ২০
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
Degchibarictg
চট্টগ্রামের রাউজানে বসতঘরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাত (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বৈদ্যুতিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র ছেলে রাহাতের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনহর আলী চৌধুরী বাড়ির একটি বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান ও মো. রাসেল জানান, বসতঘরের গলিতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতের সংযোগ চালু থাকা অবস্থায় তারের সংস্পর্শে আসেন রাহাত। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইয়াকুব জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাহাতকে হাসপাতালে আনা হয়। মেডিকেল অফিসার অর্পিতা ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁর তিনটি ইসিজি পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন, পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে অল্প বয়সেই বৈদ্যুতিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন রাহাত। তাঁর মৃত্যুতে পরিবার একজন উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে। রাহাতের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তাঁরা প্রাথমিকভাবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।