দক্ষিণ পূর্ব

পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ ০৮:২১ সকাল
পঠিত : ৩
পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

ছবি দক্ষিণপূর্ব

 পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় এবার দিনে দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় পটিয়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ২-৩ জনের একটি দল ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তিনটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ সময় নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখতে পেলে চোরেরা তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নৈশপ্রহরী সুভাষ নাথ জানান, দিনে দুপুরে ফ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি ‘আসিফ’ নামের এক কিশোরকে দেখতে পান। পরে চোরেরা তাকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি কলেজের অধ্যক্ষকে অবহিত করেন।

 ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কুর বলেন, এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুপুরে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় কলেজ প্রশাসন উদ্বিগ্ন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎম যশ চাকমা বলেন, বিষয়টি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।