শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিশান সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মনির হোসেনের ছেলে।
জানা গেছে, রাতে জিশানের অটোরিকশাটি শান্তিরহাট এলাকা অতিক্রম করার সময় দ্রুতগতির পুরবী পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক জিশান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বারেক বলেন, শান্তিরহাট এলাকায় পুরবী পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশাচালক জিশান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।