চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা সবাই পটিয়া উপজেলার মনসা এলাকার বাসিন্দা। তাঁরা একটি মেজবানে অংশ নিতে চন্দনাইশের রওশনহাট এলাকায় যাচ্ছিলেন।
জানা যায়, মনসা এলাকা থেকে রওশনহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া মাহিন্দ্রা রেগুনাটি পটিয়া বাইপাস গোলচত্বরে পৌঁছালে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ যাত্রী আহত হন।
আহত ব্যক্তিরা হলেন—সামিয়া সুলতানা (১৮), রনি (১২), বোরহান উদ্দিন (১৩), আনোয়ারা খাতুন (৮০), হৃদয় হোসেন (২০), সাদিকুর রহমান (২৯), আব্দুর রহিম (৪০), খাইরুন নেসা (৩৫), রুবি আক্তার (৩০), গিয়াস উদ্দিন (৫০), মো. ইরফান (১৮) ও তানিয়া সুলতানা (১৮)।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেক জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।