চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়৷
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ আমিরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য শফিউল আলম, সদস্য আ.ন.ম. সেলিম, গিয়াস উদ্দিন, ওসমান গনি, হেলাল উদ্দিন নিরব ও সায়েম মাহমুদ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা জরুরি। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা যেন কোনো ধরনের হয়রানি, হুমকি বা হামলার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পটিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।