দক্ষিণ পূর্ব

দিল্লিতে মোদি বিরোধী লাখো মানুষের সমাবেশ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৫:৫৭ সকাল
পঠিত : ১৭
দিল্লিতে মোদি  বিরোধী লাখো মানুষের সমাবেশ
Degchibarictg

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলিলা ময়দানে আজ রোববার (১ নভেম্বর) সমাবেশ করতে যাচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। সমাবেশে লাখো মানুষের জমায়েতের প্রত্যাশা করছেন আয়োজকেরা। এদিকে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সমর্থকদের কেনাকাটা করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

দীপাবলি উৎসবের প্রস্তুতির মধ্যে এই সমাবেশের আয়োজন করায় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির ব্যবসায়ীদের একটি অংশ। এ কারণে উৎসব শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার আহ্বানও জানিয়েছিল ব্যবসায়ী সংগঠনগুলো।

এমন পরিস্থিতিতে সমাবেশে অংশ নিতে আসা সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, তাঁরা যেন সমাবেশের আগে কিংবা পরে স্থানীয় বাজার ও দোকান থেকে কেনাকাটা করেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং তাঁদের ব্যবসায় কোনো ক্ষতি হবে না।

শনিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘আগামীকাল বিক্ষোভ, মিছিল ও সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি কিছু কেনাকাটাও করুন। এতে স্থানীয় ব্যবসায়ীরা সহায়তা পাবেন। আমি জানি, আমাদের সমাবেশের কারণে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। বিজেপি এ নিয়ে গুজব ছড়াচ্ছে, কারণ তারা ভীত। তাই দুটি কাজই করুন—আন্দোলন করুন, কেনাকাটাও করুন।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীদের একটি সংগঠন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রতি দীপাবলি পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল। এর কয়েক ঘণ্টা পরই সমর্থকদের প্রতি কেনাকাটার এই বার্তা দেন রাহুল।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ দিল্লিতে আসুক। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনে তাঁদের সহযোগিতা করুক। তাঁর প্রত্যাশা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের পাশাপাশি ছোট ছোট স্থানীয় দোকানেও কেনাকাটায় অংশ নেবেন সমর্থকেরা।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।