দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে দুর্ঘটনার পর প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১২:৩১ দুপুর
পঠিত : ২
ফটিকছড়িতে দুর্ঘটনার পর প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ
Degchibarictg


 ফটিকছড়ির নাজিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেট কার।


দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক ও আরোহীরা চলে যান। পরে গাড়িটি থেকে ৪০ লিটার মদ উদ্ধারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।


শুক্রবার (৩০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আজম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি নাজিরহাটের আজম রোড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইমরুল জানান, দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা সেটি ঘটনাস্থলে রেখে চলে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ পাওয়া যায়। গাড়িটির নিবন্ধন নম্বর চট্টগ্রাম মেট্রো-১৪-৩৬৪৩।


নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি মদসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।