অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি বলেন, নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশনের চলমান পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ কার্যক্রমে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি ফুটপাত দখল করে নতুন করে কোনো স্থাপনা বা দোকান বসানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।