দক্ষিণ পূর্ব

নাহিদা আক্তারের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

saiful
saiful
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ১০:৩৫ দুপুর
পঠিত : ২৭
নাহিদা আক্তারের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
Degchibarictg

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহকারী হিসেবে থাকছেন সোবহানা মোস্তারী।

সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়লেও ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন তিনি।

আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে অনুষ্ঠিত হবে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি।

ঘোষিত স্কোয়াডে রয়েছেন নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।

নেতৃত্বে নতুন মুখ নাহিদা আক্তারের অধীনে আসন্ন টুর্নামেন্টে কেমন করে বাংলাদেশ, এখন সেটিই দেখার অপেক্ষা।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।