দক্ষিণ পূর্ব

পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করতে হবে: এমপি জহিরুল ইসলাম

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০২:৫০ দুপুর
পঠিত : ৪১
পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করতে হবে: এমপি জহিরুল ইসলাম

ছবি

Degchibarictg

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করে বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহিরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। এ ঘটনার ২০ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। বর্তমান সরকারকে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “সরকারি দল ও বিরোধী দলের নেতাকর্মীরা একসঙ্গে জেল খেটেছি। ক্ষমতার স্বাদ পেয়ে অতীত ভুলে গেলে চলবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোযোগ দিতে হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে পতিত সরকারের মতো পরিণতি আমাদেরও হতে পারে।”

দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গঠনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক। উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরমানুর রহমান জাহিন, পৌরসভা জামায়াতের আমির আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহীদ উল্লাহ এবং আইজিডব্লিউএফের উপজেলা সভাপতি আলী নেওয়াজ চৌধুরী ইরানসহস্থানীয় নেতারা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।