দক্ষিণ পূর্ব

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মোমিনুল হক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০৩:০৩ দুপুর
পঠিত : ৩৫
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মোমিনুল হক

ছবি

Degchibarictg

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। তিনি বলেছেন, কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাবে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোমিনুল হক বলেন, “আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। অতীতের সব হত্যাকাণ্ড ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, নতুন করে কেউ যেন ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস ও স্বেচ্ছাচারিতার পথে হাঁটতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

দেশে সব ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদদের রক্তের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত থাকবে।

সমাবেশ থেকে অতীতের সব রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।