দক্ষিণ পূর্ব

পুকুরে ডুবে ইউসিটিসির শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৪
পুকুরে ডুবে ইউসিটিসির শিক্ষার্থীর মৃত্যু

ছবি

Degchibarictg

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগংয়ের (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাফিজের স্বজন আবদুর রহিম জানান, নাফিজের পরিবার চট্টগ্রাম নগরে বসবাস করে। দুই দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে নামাজ শেষে বেলা দুইটার দিকে নাফিজ পুকুরে গোসল করতে নামেন। এ সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় পানিতে ডুবে যান নাফিজ। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আবদুর রহিম আরও জানান, শনিবার রাতে জানাজা শেষে নাফিজকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আর  /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।