দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ১১:৩৯ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৭
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

ফাইল ছবি

Degchibarictg

 চবি প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন।

সোমবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৯ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৯জন শিক্ষার্থী। তারা হলেন চবির আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে মোহাম্মদ নূর আলী। ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম। অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস। আইন বিভাগের উম্মে হাবিবা। মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল। ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ, এমবিবিএসের আফসানা আক্তার।

আরও জানা যায়, ২০২০ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৮জন শিক্ষার্থী। তারা হলেন চবির আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার, এমবিবিএসের ইসরাত পারভীন।

আরও জানা গেছে, ২০২১ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। তারা হলেন চবির ফারসি ভাষা ও সাহিত্যের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের নুসরাত জাহান, অর্থনীতির মিন্টু বড়ুয়া, আইনের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞানের মো. মেহেদী হাসান, এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।

এ বিষয়ে চবির আরবি বিভাগের অধ্যাপক ও চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদ উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, তাঁদের পরিবার, বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি বড় সম্মানের বিষয়। বিশেষ করে আরবি বিভাগের ২জন শিক্ষার্থী এই স্বীকৃতির অংশ হওয়ায় আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, তাদের এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও একাডেমিক উৎকর্ষের জন্য অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তাঁরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০০৫ সালে ইউজিসি এ পদক প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়। এবারে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।