ফটিকছড়িতে আবারও মন্দির থেকে স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী চুরি ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরটিতে এ চুরির ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হয় ।
মন্দির কর্তৃপক্ষের দাবি, চোরেরা মন্দিরে ঢুকে পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। এ সময় তিনটি ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি লকেটও চুরি হয়। এসব স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি।
মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সকালে বিষয়টি জানার পর তারা পুলিশকে খবর দেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।