দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ৩ জন

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৬:৫২ সকাল
পঠিত : ৩
ফটিকছড়িতে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ৩ জন

ছবি

Degchibarictg

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হালিমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আওয়ালের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে হালিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে প্রতিবেশী আব্দুল আওয়ালের ঘরে আলনার নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির বাবা নাসির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আব্দুল আওয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।