দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে পরিত্যক্ত জালে আটকা পড়ল অজগর সাপ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ বিকাল
পঠিত : ৫
ফটিকছড়িতে পরিত্যক্ত জালে আটকা পড়ল অজগর সাপ

ছবি

Degchibarictg

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়ায় পরিত্যক্ত একটি জালে আটকা পড়েছে একটি অজগর সাপ।

পরে স্থানীয়রা জাল কেটে সাপটিকে মুক্ত করার চেষ্টা করেন। তবে এ সময় সাপটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত জালে আটকা পড়া অজগরটিকে মুক্ত করতে স্থানীয়রা জাল কেটে দেন। তবে সাপটি আহত অবস্থায় পড়ে থাকায় সেটি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যের এক কর্মকর্তা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অজগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত করা বা নিজেরা ধরার চেষ্টা করা উচিত নয়। এ ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ অথবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়া প্রয়োজন।

পরে সাপটিকে ফটিকছড়ির হাহারিখীল বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।