দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৮:০৫ রাত
পঠিত : ২
ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকার হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দক্ষিণ ধর্মপুর এলাকার প্রবাসী মুহাম্মদ সরওয়ার আলমের মেয়ে মারিয়া (৬) ও মুহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে সাফিয়া (৬)।

তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার কোনো এক সময় বাড়ির আশপাশের পানিতে পড়ে যায় দুই শিশু। পরে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়।

ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।