ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ দখল উচ্ছেদ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।
অভিযানে অনুমোদন ও লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য বিক্রির দায়ে তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেরিনারি দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে নির্মাণ করা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।