দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে সংস্কৃতি চর্চার বিকাশ চায় আবৃতি মঞ্চ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ ০৮:৪৮ সকাল
পঠিত : ২৯
ফটিকছড়িতে সংস্কৃতি চর্চার বিকাশ চায় আবৃতি মঞ্চ

ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

কবিতা ও আবৃত্তিচর্চার প্রসার, শুদ্ধ উচ্চারণের অনুশীলন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার প্রত্যয়ে প্রতিনিধি সম্মেলন করেছে ফটিকছড়ি আবৃত্তি মঞ্চ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা পরিষদের হলরুমের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাচিকশিল্পী এন আলম আজাদ। সঞ্চালনা করেন বাচিকশিল্পী সাজেদুল করিম ভুঁইয়া।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রদীপ চৌধুরী ও এস এম আক্কাছ, প্রভাষক এন এম রহমত উল্লাহ, শিক্ষক বিবি ফাতেমা এবং সাংবাদিক সালাহউদ্দিন জিকু, মুহাম্মদ নাছির উদ্দিন ও ইউসুফ আরফাত।

বক্তারা বলেন, আবৃত্তি কেবল কবিতা পরিবেশনের মাধ্যম নয়, এটি মানুষের মনন, চিন্তা ও প্রকাশভঙ্গি বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম। শুদ্ধ উচ্চারণ ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক ও মননশীল হিসেবে গড়ে তুলতে আবৃত্তি মঞ্চ ভূমিকা রাখতে পারে। এ চর্চা শিক্ষাপ্রতিষ্ঠানসহ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সম্মেলনে দ্বিতীয়পর্বে সর্বসম্মতিক্রমে বাচিকশিল্পী সাজেদুল করিম ভুঁইয়াকে সভাপতি এবং এন আলম আজাদকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শাহরিয়ার আসিফ ও বাবলা কুমার দে, যুগ্ম সম্পাদক মৌসুমী রহমান, সাংগঠনিক সম্পাদক বেলাল রেজা, সহসাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল আলম, অর্থ সম্পাদক লাকি আলম, প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক শাহ সেকান্দর মিজান, আইসিটি সম্পাদক স্বরনিকা দেবী এবং আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হাসান তপু ও জাহিদুল ইসলাম।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন মোহাম্মদ রাশেদুল আনোয়ার, ফজলুল করিম, হোসনে আরা, মমতা দেবী, সোনিয়া বড়ুয়া, তানজিলা উর্মি, স্বরনীকা বড়ুয়া, এস এম জাবের, এস কে মাহমুদ, আকবর হোসেন, নওরিন চৌধুরী, এমরানুল হক রনি, শাহনেওয়াজ, ওয়ালিদ কাওসার ও তিলোত্তমা বড়ুয়া।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।