দক্ষিণ পূর্ব

ফলমন্ডিতে অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৬ দুপুর
পঠিত : ৩৫
ফলমন্ডিতে অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি

চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালী থানার স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে যথাযথভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আর/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।