বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে, খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।আদেশে জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
এদিকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মধ্যেই মো. আবদুর রহিমকে বদলি করা হলো। দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।