বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সন্দ্বীপ মেডিকেল সেন্টারের যুগপূর্তি উৎসব। ১৪ সেপ্টেম্বর (শনিবার) আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও আলোচনায় অংশ নেন সন্দ্বীপ মেডিকেল সেন্টারের উদ্যোক্তা প্রফেসর মোঃ আব্দুর রহিম, শেয়ারহোল্ডার কাজী শামসুল হাসান, প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালক প্রফেসর ডা. সাইফুল আজম সাজ্জাদ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. মনির আলম, সন্দ্বীপ আনন্দ পাঠশালার শেয়ারহোল্ডার ফখরুল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কাশেম, সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, শেয়ারহোল্ডার মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, শেয়ারহোল্ডার আলাউদ্দিন সিকদার এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম আশেক এলাহী।
বক্তারা তাঁদের বক্তব্যে সন্দ্বীপের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সন্দ্বীপ মেডিকেল সেন্টারের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দ্বীপাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সন্দ্বীপ মেডিকেল সেন্টার ভবিষ্যতেও মানুষের পাশে থেকে মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুগপূর্তি উৎসবকে ঘিরে প্রতিষ্ঠানের উদ্যোক্তা, পরিচালক, শেয়ারহোল্ডার, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পথচলার এ বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সন্দ্বীপের স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় সন্দ্বীপ মেডিকেল সেন্টারের পথচলা আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে যুগপূর্তি উৎসবের আয়োজন সম্পন্ন হয় ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।