দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় আগুন

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ০৮:০৯ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৪৮
বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় আগুন

ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী নিজের ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন, রাত ৩টার দিকে দুই থেকে তিনজন দুর্বৃত্ত বাড়ির সামনের দরজার ফাঁক দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের পুকুরপাড়ে অবস্থিত মুরগির খামারের লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসেন। এর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আমিনুর রহমান চৌধুরী জানান, ঘটনার পর রাতেই বিষয়টি রামদাশমুন্সির হাট পুলিশ বিটের দায়িত্বে থাকা উপপরিদর্শক বাবুকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বাঁশখালীতে নাশকতা বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা এড়াতে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।