চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুটি স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।