দক্ষিণ পূর্ব

বায়েজিদে শেখ হাসিনার জন্মদিন পালনকালে ৭ জন গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১ সকাল
পঠিত : ২৫
বায়েজিদে শেখ হাসিনার জন্মদিন পালনকালে ৭ জন গ্রেপ্তার

ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

গ্রেপ্তাররা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরীর পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর /  

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।