দক্ষিণ পূর্ব

বাসে অস্ত্রের চালান, মীরসরাইয়ে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০২:৩৬ দুপুর
পঠিত : ৮৩
বাসে অস্ত্রের চালান, মীরসরাইয়ে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জাপানি তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসে করে দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে নয়টিলা মাজার গেটসংলগ্ন সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ৭.৬২ মি.মি. জাপানি তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের মূলহোতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।