চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক হলেন শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলম।
ক্ষতিগ্রস্ত শাহ আলম জানান, আগুনে তাঁর নগদ তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
আর / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।