গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আদিব আওশাব (২১), সিকান্দার বাদশা (২৩) ও মো. শাহেদ (২১)।
পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের রাজনৈতিক পরিচয় এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একত্রিত হওয়ার বিষয়টি জানা যায়। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠিয়েছে।
এদিকে একই দিনে পটিয়া থানা পুলিশের অভিযানে টিটু মেম্বার (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি বোয়ালখালী থানায় দায়ের করা মাদক ও হত্যা মামলার আসামি। পরে তাকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর বলেন, ‘কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে পুলিশ তৎপর রয়েছে।’
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।