দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৭ দুপুর
পঠিত : ২৬
বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. তাহান (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈষ্টপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহান পূর্ব জৈষ্টপুরা গুচ্ছগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মকবুল সওদাগর বাড়ির বাসিন্দা। তার বাবা মমতাজ বর্তমানে ওমানে প্রবাসী। তাহান পরিবারের মেঝ ছেলে বলে জানা গেছে। সে জৈষ্টপুরা ফতেয়ারখীল এবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে তাহান নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে বা পানিতে নামার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে।

বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কান্তা অধিকারী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাহানকে মৃত ঘোষণা করেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।