দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলি মেশানো চিংড়ি জব্দ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০১:১২ দুপুর
পঠিত : ৫৯
বোয়ালখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলি মেশানো চিংড়ি জব্দ

ছবি

Degchibarictg
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি মাছ জব্দের পর এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মাহবুবুল আলম (৩৫)। তিনি খুচরা মাছ বিক্রেতা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বাজারে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। তবে বিক্রির জন্য রাখা জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে ৮ কেজি চিংড়ি জনসম্মুখে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, জেলি মেশানো চিংড়ি বিক্রি রোধে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও সুমন দাশ উপস্থিত ছিলেন।আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।