দক্ষিণ পূর্ব

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানভর্তি ৪০ লাখ টাকার চোরাই কাপড় জব্দ, আটক ১

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০৮:৪৬ সকাল
পঠিত : ৪৮
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানভর্তি ৪০ লাখ টাকার চোরাই কাপড় জব্দ, আটক ১

ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৪০ লাখ টাকা মূল্যের চায়না কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় নোমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব কাপড় জব্দ করা হয়।

আটক নোমান ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের আবদুর রব মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের একটি দল বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভেতরে ১০০টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০টি চায়না কাপড়ের রোল পাওয়া যায়। প্রতিটি রোলের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। সে হিসাবে জব্দ করা কাপড়ের মোট মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।